
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে বন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক পর্যায়ের পরিদর্শন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থলবন্দর চেয়ারম্যান বলেন, ‘উত্তরবঙ্গের মোগলহাট স্থলবন্দরটি অত্যন্ত পুরোনো ও ঐতিহ্যবাহী। একসময় এ বন্দর দিয়ে মানুষের যাতায়াতের পাশাপাশি যানবাহন ও পণ্য পরিবহনও হতো। বন্দরের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিতে আগ্রহী। ভবিষ্যতে এ নিয়ে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবেই এই প্রাথমিক পরিদর্শন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই বন্দর বিষয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গেও আমার আলোচনা হয়েছে। মূলত এটি সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক ধাপের একটি পরিদর্শন।’
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে