
লালমনিরহাটের পাটগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় শাহাদত হোসেন মারুফ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়।
পাটগ্রাম থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যবাজারে ইশা জুয়েলার্সের মালিক ইয়াছিন আলীর কাছ থেকে প্রায় এক মাস আগে গয়না তৈরি করেন মামলার ১ নম্বর আসামি মামুন হোসেন। তখন তিনি কিছু টাকা বকেয়া রাখেন। এ টাকা নিতে ১২ আগস্ট রাতে মামুনের বাড়িতে যান ইয়াছিন ও তাঁর বন্ধু শুভ জুয়েলার্সের মালিক শুভ শর্মা।
সেখান থেকে ফেরার পথে রিকশায় উঠলে রেললাইনসংলগ্ন রাস্তায় তাঁদের পথরোধ করেন শাহাদত হোসেন মারুফ ও সাগর হোসেন। পরিস্থিতি বুঝে ইয়াছিন দৌড়ে পালিয়ে যান। এ সময় শুভ শর্মাকে মারধর করা হয়। ছুরি ঠেকিয়ে তাঁর মোবাইল ফোন ও জুয়েলার্স দোকানের চাবি ছিনিয়ে নেন আসামিরা।
পরদিন মামুন মোবাইল ফোন ও দোকানের চাবি ফেরত দিলেও মামলা বা অভিযোগ না করার হুমকি দেন। তবে পাঁচ দিন পর শুভ শর্মা তাঁর রূপালী ব্যাংকের হিসাবে টাকা তুলতে গিয়ে দেখতে পান, জমা ২ লাখ ৬৯ হাজার ৯২০ টাকার মধ্যে আছে মাত্র ৫ হাজার ৪২২ টাকা।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, শুভর মোবাইল ফোন ব্যবহার করে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে ১৩ আগস্ট তিন দফায় ১ লাখ ৯৯ হাজার ৪৯৮ টাকা অন্য একজন গ্রাহক জায়েদ বিন সাবিতের হিসাবে স্থানান্তর করা হয়। একইভাবে পাটগ্রামের পূবালী ব্যাংকের আরও একটি হিসাবে দুই দফায় ৬৫ হাজার টাকা স্থানান্তর করা হয়।
শুভ পরে সাবিতকে জিজ্ঞেস করলে তিনি জানান, ওই টাকা গোলাম আজম ও মতিউর রহমান নিয়ে গেছেন। মতিউর এ মামলার ৩ নম্বর আসামি। এ ঘটনায় গতকাল রাত দেড়টার দিকে শুভ শর্মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে পাটগ্রাম থানায় মামলা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পথরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে দোকানের চাবি ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে