
লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
শামীম কামাল প্রয়াত সংসদ সদস্য মজিবর রহমানের ছেলে। লালমনিরহাট-২ আসনে মজিবর রহমান টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শামীম কামাল জনতা দলের চেয়ারম্যান। লালমনিরহাটের তিনটি আসনের তিনিই একমাত্র প্রার্থী, যিনি একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে প্রথমবারের মতো রাজনীতিতে প্রবেশ করে নতুন দল গঠন করেন তিনি। নিজের দল থেকে কলম প্রতীকে লড়বেন তিনি।
হলফনামায় দেখা যায়, শামীম কামাল বর্তমানে ব্যবসা করছেন। অস্থাবর সম্পদের বিবরণে তিনি জানান, তাঁর নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫৯ হাজার ৪৫৬ টাকা। স্ত্রীর কাছে ৮৭ হাজার ৪৪৬ টাকা এবং একমাত্র মেয়ের কাছে ৩ লাখ ৪১ হাজার ৮২৭ টাকা আছে। ব্যাংকে নিজের নামে জমা আছে ৭ লাখ ৫ হাজার ৯৩০ টাকা। স্ত্রীর নামে ৭৯ হাজার ৩০০ ও মেয়ের ৪ হাজার ২২৪ টাকা আছে। শেয়ারে নিজ নামে ৩ লাখ, স্ত্রীর নামে ২ লাখ ও মেয়ের নামে দেড় লাখ টাকা আছে। শামীম কামালের নিজের নামে একটি ট্রাক ও দুটি প্রাইভেট কার রয়েছে। তাঁর স্ত্রীর একটি প্রাইভেট কার রয়েছে। জনতার দলের চেয়ারম্যানের নিজের রয়েছে ১৫ ভরি সোনা, স্ত্রীর ২০ ভরি ও মেয়ের রয়েছে ২০ ভরি সোনা। দক্ষিণ সুদান ও উগান্ডায় শামীম কামালের বিনিয়োগ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। বিভিন্ন ব্যক্তির কাছে তাঁর ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা।
এমফিল পাস করা শামীম কামাল নিজের ও স্ত্রীর নামে ২ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৭৫৯ টাকা ক্রয়মূল্যের কৃষিজমি দেখালেও কৃষি থেকে তাঁর কোনো আয় নেই। আয়ের উৎস বলতে তাঁর দোকান, বাড়ি ভাড়া বাবদ ১ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা, ব্যবসা থেকে ১৪ লাখ ৯০ হাজার ৩৩৫, শেয়ার সঞ্চয়পত্র থেকে ২২ হাজার ৮৬৪ এবং অবসর ভাতা থেকে ৬ লাখ ২৮ হাজার ৬৩৮ টাকা। স্ত্রীর ব্যবসা থেকে আয় ৭ লাখ ৭৪ হাজার ২৩০ এবং মেয়ের ব্যবসা থেকে আয় ২ লাখ ৪০ হাজার টাকা। তাঁদের বাসাবাড়িতে ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৮৫ টাকার এবং আসবাব ৪ লাখ ৭ হাজার ৭৬০ টাকা মূল্যের।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে