লক্ষ্মীপুরের কমলনগরে ২০০ বই নিয়ে শ্বশুরবাড়ি গেলেন নববধূ মেহেরুন নেছা মুমু। গত বছর বিয়ের পর গত সোমবার বউভাত শেষে শ্বশুরবাড়ি যান তিনি। তিনি শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি পাঠাগার গড়ে তুলতে চান। যেখানে পাঠক হবে এলাকার বউ-শাশুড়িসহ স্কুল-কলেজের ছাত্রীরা।
মুমু চর ফলকন গ্রামের ডা. অবাদুল হক চেয়ারম্যান বাড়ির মহিউদ্দিনের মেয়ে। একই গ্রামের রমজান আলী মৌলভীবাড়ির মাকছুদুর রহমানের ছেলে তরুণ আইনজীবী এমরান হোসেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়। মুমু ঢাকার ইডেন কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি বইপ্রেমী। স্বজনেরা বলেন, বই পড়তে মুমুর ভালো লাগে। বই সংগ্রহ ও পড়া তাঁর শখ।
গত সোমবার বিকেলে নববধূ মেহেরুন নেছা মুমু বাবার বাড়ি থেকে বই নিয়ে উপজেলার চর ফলকন গ্রামের শ্বশুরবাড়ি যান। বই ছাড়াও নানা পদের বাহারি পিঠা নিয়ে যান তিনি। পিঠা প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি পাঠিয়ে দেন মুমুর শাশুড়ি কামরুন নাহার।
গত বছরের ১৮ আগস্ট বিয়ে হয় এই দম্পতির। তখন শুধু কাবিন হয়। গত শনিবার ছিল মুমুর বউভাতের আয়োজন। এর একদিন পরই শ্বশুরবাড়ি যান তিনি। মেহেরুন নেছা মুমু বলেন, ‘বই কেনা, বই পড়া আমার শখ। বই উপহার পেতে আমার ভালো লাগে। স্বপ্ন দেখছি, শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি লাইব্রেরি গড়ব। এলাকার সব বউ-শাশুড়ি এখানে এসে বই পড়বেন।’
শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া বেশির ভাগই তাঁর বিভিন্ন সময়ের জমানো টাকায় কেনা। অল্প কিছু বই জন্মদিনসহ বিভিন্ন দিবসের উপহার, কিছু বই স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে পাওয়া। প্রিয় লেখক হুমায়ূন আহমেদের শতাধিক বই পড়েছেন মুমু।
মুমুর স্বামী অ্যাডভোকেট এমরান হোসেন নিখিল স্ত্রীর সঙ্গে করে আনা বইয়ের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।
মুমুর মা ছালেহা বেগম বলেন, তাঁর মেয়ের প্রিয় শখ বই পড়া। শাড়ি-চুড়ি, কসমেটিকসে তাঁর আগ্রহ নেই। ছোটবেলা থেকেই টাকা জমিয়ে বই কেনা ছিল তাঁর নেশা। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মেয়ের সংগ্রহে থাকা সব বই নিয়ে গেছে।
মুমুর শাশুড়ি কামরুন নাহার বলেন, ‘আমার দুই ছেলে, মেয়ে নেই। ছেলের সুবাদে একটা মেয়ে পেয়েছি। সে এই বাড়িতে আসার সময় অনেক বই নিয়ে আসে। তাতে আমি খুবই খুশি হয়েছি। এখন থেকে আমিও তাকে বই কিনে দেব।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে