
লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা মো. আব্বাস পাটওয়ারী (৩০) নিহত হয়েছেন। নিহত আব্বাস পাটওয়ারী নোয়াখালীর সেনবাগ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রামগতির হাজিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে নিজ কর্মস্থল নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে জেলার কমলনগর উপজেলার মৌলভীরটেক নিজ বাড়ির দিকে মোটরসাইকেলযোগে আসছিলেন আব্বাস পাটওয়ারী।
রামগতি-সোনাপুর সড়কের হাজিগঞ্জ বাজারে কৃষি কর্মকর্তার মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
নিহত আব্বাস পাটওয়ারী কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার তরিক উল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকা অতিক্রম করলে বিপরীত থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা মেরে রাস্তার ওপর থাকা সয়াবিনের খেতে ফেলে দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
২০২৩ সালে আব্বাস পাটওয়ারী নোয়াখালীর সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যান আব্বাস পাটওয়ারী নামের এক কৃষি কর্মকর্তা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে