
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী (৫০) মারা গেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। হামলাকারী আরমান হোসেন ওরফে রহমান (৩৫) শহরের বয়াতি বাড়ির বাসিন্দা। পেশায় একজন অটোরিকশাচালক।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরের মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান হোসেন ওরফে রহমান রিকশা দাঁড় করানো নিয়ে কবির মুহুরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে তর্কে জড়ায়। পাশের দোকানে তরমুজ কিনতে আসা বিল্লাল হোসেন মিশরী বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন। একপর্যায়ে আরমান হোসেন রহমান ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের বোন বিলকিস আক্তার বলেন, ‘মারধরের পর থেকেই আমার ভাই বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিল। আমরা নিঃস্ব হয়ে গেলাম। সন্তানেরা এতিম হয়ে গেল। আমরা এর বিচার চাই।’
অভিযোগের বিষয়ে রহমান পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে তাঁর পিতা শাহআলম বলেন, ‘আমি কিছুই জানি না। আমার ছেলে অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে