কুষ্টিয়া ভেড়ামারায় একটি মাঠ থেকে জুট মিলের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকাল ৭টায় উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। নিহতের নাম রাশেদুল ইসলাম (৪২)। তিনি ভেড়ামারার ১২ মাইলে অবস্থিত আল-আমীন জুট মিলের স্টোর ইনচার্জ পদে কর্মরত ছিলেন এবং মিলের আবাসিক ভবনে থাকতেন। রাশেদুল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়ার গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত রাশেদুল ইসলাম আল-আমীন জুট মিলের স্টোর কিপার ইনচার্জ পদে কর্মরত ছিলেন। তিনি মিলের আবাসিকে থাকতেন। শনিবার রাত ১০টার দিকে তিনি কর্মস্থল থেকে বের হোন। এরপর থেকে তাঁর খোঁজ মেলেনি। আজ ভোরে দোলুয়া-হোসেনপুর মাঠে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের মামা ও মিল মালিক এসতারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রাশেদুল ইসলাম মিলের স্টোর কিপার পদে চাকরি করতেন। সে মিলের আবাসিকে থাকত। শনিবার রাত ১০টায় মিল থেকে বের হয় সে। এরপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরবেলা হাঁটাহাঁটির সময় পথচারীরা দোলুয়ার মাঠে তাঁর মরদেহ দেখতে পেয়ে সংবাদ দেয়।’
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার বিষয়ে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে হত্যা করা হয়েছে, এখন বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও ওসি জহুরুল ইসলাম।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে