
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জীবন রক্ষাকারী টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। যক্ষ্মা (টিবি) প্রতিরোধে ব্যবহৃত বিসিজি টিকা ছাড়া প্রায় সব গুরুত্বপূর্ণ টিকার মজুত ফুরিয়ে গেছে। বিশেষ করে হাম ও রুবেলা প্রতিরোধে ব্যবহৃত এমআর টিকা এক বছর ধরে সরবরাহ না থাকায় উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৌলতপুরে হামে আক্রান্ত রোগী শনাক্ত হতে শুরু করে এবং ধীরে ধীরে তা বাড়ছে। এখন পর্যন্ত ১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১১ জনের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে ৯ জনের রিপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে দুই শিশু চিকিৎসাধীন রয়েছে।
সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয়। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নির্ধারিত ১০টি রোগের টিকার মধ্যে বর্তমানে দৌলতপুরে বিসিজি ছাড়া বাকি সব টিকার সরবরাহ বন্ধ রয়েছে। এমনকি বিসিজি টিকাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ১২ মার্চ থেকে হাম-রুবেলা প্রতিরোধে ব্যবহৃত এমআর টিকার কোনো সরবরাহ নেই। এ ছাড়া পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং নিউমোকক্কাল নিউমোনিয়া প্রতিরোধী টিকার (পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও ওপিভি) মজুত চলতি বছরের মার্চ মাসেই শেষ হয়ে গেছে।
সীমান্তবর্তী এই বৃহৎ উপজেলায় প্রায় ৬ লাখ মানুষের বসবাস। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন শিশুর জন্ম হলেও জন্মের পরপরই প্রয়োজনীয় টিকা না পাওয়ায় তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতি মাসে এখানে ৩০০ থেকে ৪০০ শিশু টিকা গ্রহণ করে থাকে।
এদিকে নির্ধারিত সময়েও সন্তানদের টিকা দিতে না পেরে চরম দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। অনেক সচেতন অভিভাবক বাধ্য হয়ে বেসরকারি পর্যায়ে টিকা খুঁজছেন, কিন্তু সেখানেও সহজে তা পাওয়া যাচ্ছে না।
বৈরাগীর চর এলাকার নবজাতকের মা রেখা খাতুন বলেন, ‘এখন পর্যন্ত শিশুর জন্য দুটি টিকা পেয়েছি, বাকি টিকা এলে জানানো হবে বলে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।’
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আট মাস বয়সী শিশু আমেনা খাতুনের মা সারমিন খাতুন বলেন, ‘হামের টিকা দেওয়ার আগেই মেয়ের শরীরে সংক্রমণ দেখা দিয়েছে। কিছু টিকা পেলেও এখন আর কিছুই পাওয়া যাচ্ছে না। খুব দুশ্চিন্তায় আছি।’
তারাগুনিয়া এলাকার আরেক নবজাতকের মা স্বর্ণালী খাতুন বলেন, ‘শিশুর জন্মের পর সরকারিভাবে যে টিকাগুলো দেওয়ার কথা, সেগুলোর কোনোটিই মজুত নেই শুনে আমরা হতাশ। এখন সন্তানকে কীভাবে সুরক্ষা দেব বুঝতে পারছি না।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, টিকার সরবরাহ স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকার এই ঘাটতি দীর্ঘস্থায়ী হলে হামসহ অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।

জ্বালানি তেলভর্তি চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেন গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে চারটি বগি লাইনের পাশে উল্টে পড়ে যায় এবং একটি বগি পাশের ডোবায় পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি রেলওয়ে
৪ মিনিট আগে
দীর্ঘদিন ধরে কৃষিনির্ভর এ এলাকায় পরিবেশের তোয়াক্কা না করে মাছ ও মুরগির ফিড উৎপাদন করে আসছে পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানের পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় আশপাশের কৃষিজমিতে পানি জমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ জানালেও কোনো কার্যকর
৮ মিনিট আগে
চলমান জ্বালানি সংকটের ব্যাপক প্রভাব পড়েছে ফরিদপুরের কৃষি খাতে। জেলায় ডিজেল সংকটের কারণে বোরো ধান, পাট, ভুট্টা, তিলসহ চলতি মৌসুমের ফসল পরিচর্যায় ব্যাঘাত ও উৎপাদন হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে।
১২ মিনিট আগে
বিয়ের চার বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন মাহবুর রহমান ও আতিকা খাতুন দম্পতি। কিন্তু সেই সন্তানকে তাঁরা বাঁচাতে পারলেন না। ছয় মাস বয়সেই শিশুটির মৃত্যু হয়েছে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে। শিশুসন্তান আব্দুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ)
১৫ মিনিট আগে