
সৌহার্দ্য পরিবহন সূত্রে জানা গেছে, বেলা ২টা ২০ মিনিটে ৬ জন যাত্রী নিয়ে পৌর টার্মিনাল থেকে বাসটি ঢাকার উদ্দেশে রওনা করে। কুষ্টিয়ার বাইরে রাজবাড়ী পর্যন্ত পরিবহনটির নিজস্ব কাউন্টার রয়েছে। এ ছাড়া মাছপাড়া থেকে ৪ জন এবং পাংশা থেকে ১৫ জন যাত্রী বাসে ওঠেন।
কুমারখালী টিকিট কাউন্টারের স্টাফ তন্ময় জানান, যাত্রী ও স্টাফ মিলে বাসে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন। কুমারখালী থেকে ইমরান নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাসে যাত্রা করেছিলেন। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
তন্ময় আরও বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে আমরা জানতে পারি, ফেরিতে উঠতে গিয়ে বাসটি ব্রেক ফেল করে নদীতে পড়ে যায়। এর বেশি আমরা জানি না।’
খোকসার কাউন্টার মাস্টার রাকিব বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা কাউন্টার থেকে দুইটা টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে রাজিব নামের এক যাত্রী জীবিত আছেন। আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারি নাই।’
কাউন্টারে উপস্থিত থাকা কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছি, ইমরান নামের এক ব্যক্তির ১২ বছর বয়সী মেয়ে নিখোঁজ রয়েছে। অন্যরা জীবিত আছেন। সবার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে