
কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪ ধারার আওতায় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, লাঠি, অস্ত্র বহন, ফটোকপি মেশিন ও কম্পিউটার পরিচালনা এবং সংশ্লিষ্ট দোকান খোলা রাখা নিষিদ্ধ থাকবে। এ ছাড়া মোবাইল ফোন, ক্যামেরাসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কুষ্টিয়ায় ১৬টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে