কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোরে এই চুরি হয়। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে।
ভেড়ামারা থানা সূত্র জানায়, কর্তব্যরত থানা-পুলিশ নিয়মিত থানার ভেতরের গ্যারেজে মোটরসাইকেল রাখেন। সেখান থেকেই ভেড়ামারা থানা-পুলিশের এএসআই আল আমীন, পুলিশ কনস্টেবল মাসুদ এবং সোহেলের ১৫০ সিসি ৩টি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশই এখন অপরাধীদের টার্গেটে পরিণত হয়েছে। অথচ পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। থানা কম্পাউন্ড থেকে একই সময় ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা খুবই চিন্তার বিষয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করে অভিযান শুরু করেছে। দ্রুতই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে