
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টা থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে আসনটির কেন্দ্রগুলোতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায়নি।
এদিন ভোটের প্রথম প্রহরে পুরুষ ভোটারদের ভিড় ছিল। সকাল ৯টার পর থেকে নারী ভোটারদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
দীর্ঘ ১৬ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। মজনু রহমান নামের এক ভোটার জানান, দীর্ঘদিন পর নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। তাঁর পরিবারের অন্য সদস্যরাও ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন।
উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শহিদ রফিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেন বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা। নির্বাচনের পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে জামায়াত প্রার্থী বেলাল উদ্দিন মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুপুরে মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন।
মাঠপর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৩৫টি কেন্দ্রের অধিকাংশতেই অন্য ছয় প্রার্থীর কোনো পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা খালিদ বিন ওয়ালিদ বলেন, এই কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন ভোটার রয়েছেন। সকাল থেকেই পরিবেশ সুন্দর। তবে লক্ষণীয় বিষয় হলো, এখানে বিএনপি এবং জামায়াত প্রার্থীর এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট উপস্থিত নেই।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
আসনটিতে মোট ৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হচ্ছে ধানের শীষ প্রতীকের রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দাঁড়িপাল্লা প্রতীকের বেলাল উদ্দিন এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) নুরুজ্জামান হাবলু মোল্লার মধ্যে। তবে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টও অনেক কেন্দ্রে দেখা যায়নি।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার জামিলের দাবি, নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় এবং স্থানীয় প্রভাবশালী প্রার্থীদের চাপের কারণে তাঁরা সব কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করতে পারেননি। তবে প্রতিকূলতা সত্ত্বেও দলের সাংগঠনিক সিদ্ধান্তে তিনি এখনো নির্বাচনের মাঠে টিকে আছেন।
অন্যদিকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লার দাবি, যেহেতু তিনি সরাসরি বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই তাঁর নির্বাচনী এজেন্টরাও মূলত বিএনপি ঘরানার। এই রাজনৈতিক জটিলতা এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণে সব আসনে এজেন্ট নিয়োগ করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বৃহৎ উপজেলা দৌলতপুরকে নিয়ে গঠিত কুষ্টিয়া-১ আসনে রয়েছে ১৪টি ইউনিয়ন। একদিকে সীমান্ত, অন্যদিকে পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চল—ভৌগোলিকভাবে আসনটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩ হাজার ৪৭০ এবং নারী ভোটার ২ লাখ ১ হাজার ৩ জন। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ ভোটার রয়েছেন ৬২ হাজার ৯১৯ জন। মোট ১৩৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৭টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা নির্বাচন অফিস।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে