
ভোটের সময় হামলা–নির্যাতনের কথা স্মৃতিচারণা করে কাঁদলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফকে হারিয়ে ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার কুমারখালী উপজেলার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে ওই আসনের পোলিং এজেন্টদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ।
তিনি বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনো দিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া–পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’
আব্দুর রউফ আরও বলেন, ‘ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন।’
পোলিং এজেন্ট নাজমুল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি।’ তিনি এমপির কাছে মাসিক ভাতা প্রদানের দাবি জানান।
এ সময় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এমন অনুষ্ঠানে ১০০টি ভোটকেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৪ আসনে ভোটের আগে–পরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকেরা বেশি হতাহত হয়েছেন।
সর্বশেষ গত ১৩ মার্চ রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে মো. নান্নু (৪৫) নামে এক যুবক খুন হন। এর আগে ১৫ জানুয়ারি কুমারখালীতে দুপক্ষের হামলায় গুলিবিদ্ধ জিয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে সময় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ দাবি করেছিলেন, তাঁর পক্ষে ভোট করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে