
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। সব কেন্দ্র মিলিয়ে এবারের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৪৫ শতাংশ। আজ বিকেল ৫টার দিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মনজুরুল হক জানান, ‘বি’ ইউনিটে সারা দেশে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৭৬২ জন, যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ হাজার ৩৪০ জন, অর্থাৎ মোট পরীক্ষার্থীর ১৭.৫৫ শতাংশ।
এদিকে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ৯২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৬ দশমিক ৮২ শতাংশ। অনুপস্থিত ছিল ১ হাজার ২০৪ জন।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটে আবেদন করা শিক্ষার্থীদের বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস, ফলাফলসহ সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে