
বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর বিএনপির এক গ্রুপকে অফিসকক্ষে ডেকে নিয়ে অ্যাপায়ন করায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া উত্তর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছে আরেক গ্রুপ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষকের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। হামলায় আহত প্রধান শিক্ষক আবু তাহেরকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেড়ামারা-দৌলতপুর সড়ক অবরোধ করে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
স্থানীয় ও শিক্ষার্থীরা জানিয়েছে, সকাল ৮টায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিন্টুর নেতৃত্বে তাঁর-সমর্থিত লোকজন বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চলে আসে।
এরপর সকাল ৯টার দিকে পুষ্পস্তবক অর্পণ করতে যান ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার ও তাঁর-সমর্থিত লোকজন। ফুল দেওয়া শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তাঁদের সম্মান জানিয়ে অফিসকক্ষে নিয়ে আসেন। এ সময় তাঁদেরকে আপ্যায়ন করেন তিনি। এ খবর পেয়ে মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল, সুজনসহ একটি দল প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাঁদেরকে কেন দাওয়াত দেওয়া হয়নি, এমন অভিযোগ এনে হামলা চালান। এ সময় প্রধান শিক্ষককে এলোপাতাড়ি মারধর করে ওই কক্ষেই আটকে রেখে চলে আসেন তাঁরা। পরে শিক্ষার্থী ও বিএনপির নেতারা প্রধান শিক্ষককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মোস্তাক আহমেদ মিন্টু মহিলা দলনেত্রী ফরিদা ইয়াসমিনের সমর্থক। ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে রবিউল ইসলাম সরকার সাবেক এমপি শহিদুল ইসলামের সমর্থক।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন কথা বলার অবস্থায় নেই। কারা হামলা চালিয়েছে, তা জানাজানি হয়ে গেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে