
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) ভোটারের স্বাক্ষর জাল করায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানো বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দ্বৈত নাগরিক হওয়ায় ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
আজ শুক্রবার সকালে মনোনয়নপত্র বাছাই শেষে এই তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও এর কোনো প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
অন্যদিকে একই আসনের প্রার্থী বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক তাঁর আসনের মোট ভোট সংখ্যার ১ ভাগ ভোটারের যে স্বাক্ষর জমা দিয়েছেন, তাতে অসংগতি পাওয়া গেছে। দৈবচয়ন পদ্ধতিতে ভোটারদের স্বাক্ষর যাচাইয়ের সময় ১০ জন ভোটারের মধ্যে ৩ জনের জাল স্বাক্ষর প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ জন্য তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাঁকে আজ বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটারদের স্বাক্ষর জাল প্রমাণ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতার মন্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। এদিন কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে। সকালে কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের বাছাই হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়। বাছাই শেষে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
তবে তাঁরা আপিলের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে