
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর ও কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজার এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয়রা জানায়, সোনাহাট স্থলবন্দরের দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক মজিবর রহমান (৪০) ভটভটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মজিবর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।
অপর দিকে জয়মনিরহাট বাজার এলাকায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। তাঁরা হলেন পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), সেলিম (২২), সোহেল (২৮) ও জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, দুর্ঘটনার শিকার মজিবর রহমানকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এ ছাড়া দুর্ঘটনায় আহত আরও চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ভটভটি চালক মজিবর রহমানের লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অন্য দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে