
কিশোরগঞ্জের করিমগঞ্জের খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এজেন্ট সংখ্যা নিয়ে মতবিরোধের জেরে নির্ধারিত সময়ের ১৮ মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৭টা ৪৮ মিনিটে কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়।
জানা গেছে, কেন্দ্রটির দুটি কক্ষে চারটি বুথ রয়েছে। দলীয় প্রার্থীদের এজেন্টদের অভিযোগ, নিয়ম অনুযায়ী প্রতি বুথে একজন করে এজেন্ট দেওয়ার কথা। তবে প্রিসাইডিং কর্মকর্তা প্রতিটি কক্ষে একজন করে এজেন্ট রাখার কথা বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সাময়িক মতবিরোধ দেখা দেয়। এ সময় কেন্দ্রের বাইরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
বিএনপির প্রার্থীর এজেন্ট মতিউর রহমানসহ অন্যান্য প্রার্থীর এজেন্টরা বলেন, প্রতি বুথে একজন করে এজেন্ট থাকার নিয়ম রয়েছে। কিন্তু তা মানা হয়নি বলেই শুরুতে জটিলতা তৈরি হয়।
প্রিসাইডিং কর্মকর্তা আব্দুস সালাম বলেন, যেহেতু একই কক্ষে দুটি করে বুথ স্থাপন হয়েছে, তাই বলেছিলাম, কক্ষপ্রতি একজন এজেন্ট দেয়ার কথা। এ নিয়ে একটু দেরি হয়েছে। পরে বিষয়টি সমাধান করে নিয়ম অনুযায়ী এজেন্ট নির্ধারণ করা হলে ভোট গ্রহণ শুরু হয়। বর্তমানে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
উল্লেখ্য, এ কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ২৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১২০ এবং নারী ১ হাজার ১৯২ জন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে