
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদর ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় এসি ল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সেক্রেটারি সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালত এই মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বিবাদীগণকে।
বিবাদীদের মধ্যে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং তিন সাংবাদিকসহ ২৬ জন।
জানা যায়, পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে। বর্তমানে এর অধীনে রয়েছে দুটি বহুতল ভবন, ৪১টি দোকান, একটি পুকুরসহ প্রায় দুই একর জমি। প্রতি মাসে আয় হয় অন্তত দুই লাখ টাকা। এই আয় থেকে গড়ে ওঠে কয়েক কোটি টাকার ফান্ড। ৭১ সদস্যের ইলেক্টোরাল কমিটির মনোনয়নে গঠিত ৩১ সদস্যের পরিচালনা কমিটির মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত।
তবে সম্প্রতি এক দাতা সদস্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এরপর উপজেলা প্রশাসন পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করে গত ২৬ মে কৃষি কর্মকর্তা নূর-ই-আলমকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করে।
সাবেক কমিটির দাবি, মেয়াদ থাকাকালীন কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন গঠনতন্ত্রবিরোধী। তাই তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন।
অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের হিসাব জমা না দেওয়া, অনিয়মের অভিযোগ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সাময়িক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তদন্তেও সাবেক কমিটির অসহযোগিতার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন কর্মকর্তারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে