
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে সড়ক যোগাযোগ ও পর্যটন খাতে বেশ কিছু কাজ হলেও তা রয়ে গেছে অনেকটা অগোছালো। এ কারণে এসব কাজের প্রকৃত সুফল পাচ্ছে না হাওরবাসী। কৃষিপণ্য পরিবহনে ঝক্কি, চলাচলে দুর্ভোগ ও পর্যটকদের আবাসন সমস্যার ফলে গতি পায়নি স্থানীয় অর্থনীতি। এ পরিস্থিতিতে অবকাঠামো উন্নয়নে হাওরে চলছে ব্যাপক তোড়জোড়। নির্মিত হচ্ছে কয়েকটি সেতু, সড়ক ও পর্যটকদের আবাসনের জন্য সার্কিট হাউস। কয়েক শ কোটির টাকার এসব প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম একসময় অবহেলিত জনপদ হিসেবে পরিচিতি ছিল। এখন সেখানে সড়ক, সেনানিবাস, শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে। পর্যটকদের আনাগোনাও বেড়েছে। তবে কয়েকটি সেতুর অভাবে উন্নয়নের প্রকৃত সুফল পাচ্ছিল না হাওরবাসী। থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা না থাকায় পর্যটকেরাও দুর্ভোগ-অস্বস্তিতে ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব সমস্যা দূর করতে মিঠামইনে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে ২৫ কোটি টাকা ব্যয়ে মিনি সার্কিট হাউস। আগামী তিন মাসের মধ্যে চার তলা ভবনটির কাজ শেষ হবে। এখানে দূর-দূরান্তর পর্যটকেরা স্বল্প খরচে আবাসনের সুবিধা পাবেন। এটি নির্মিত হলে হাওরে পর্যটকদের উপস্থিতি বাড়বে।
তা ছাড়া, মিঠামইন সদরে ঘোড়াউত্রা নদীতে নির্মাণাধীন সেতুটির কাজও শেষের দিকে। ৩৬২ মিটার লম্বা সেতুটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৪৯ কোটি টাকা। এর কাজ শেষ হলে কাজীপুর, খিলপাড়াসহ অন্তত ১০টি গ্রাম সরাসরি যুক্ত হবে উপজেলা সদরের সঙ্গে। সহজ হবে কৃষিপণ্য পরিবহন, পর্যটক ও শিক্ষার্থীদের চলাচল।
উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ‘যে রেস্টহাউস নির্মিত হচ্ছে, এটা হলে পর্যটকদের খুবই সুবিধা হবে। তা ছাড়া, হাওরে যে ব্রিজ ও সাবমারসিবল সড়ক তৈরি হচ্ছে, সেগুলো দিয়ে অতি সহজেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারছে এবং পারবে।’
এদিকে ইটনা উপজেলার বর্শিকুড়ায় ধনু নদে নির্মিত হচ্ছে প্রায় শতকোটি টাকার সেতু। ৫৯০ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষের দিকে। এটি খুলে দেওয়া হলে তাড়াইল, কিশোরগঞ্জ সদর, ময়মনসিংহ ও হবিগঞ্জের আজমিরীগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে। স্থানীয়রা বলছেন, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে এই দৃষ্টিনন্দন সেতু।
ইটনা এলজিইডির প্রকৌশলী ননী গোপাল দাস বলেন, সেতুটি চালু হলে বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তি পাবে হাওরের লোকজন। অষ্টগ্রামের আব্দুল্লাহপুর, কলমা ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের কাছে দুর্ভোগের এক নাম বিলমাকসা নদী। এর কারণে যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলোকে উপজেলা সদরের সঙ্গে সংযোগ করতে নির্মিত হচ্ছে ৪৫০ মিটার দীর্ঘ সেতু। আগামী ফেব্রুয়ারি নাগাদ প্রায় ৮০ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ শেষ হবে।
আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা কাউসার, আলম ও রনি জানান, তাঁরা কিশোরগঞ্জে মানুষ হলেও তাঁদের এখান থেকে খুব কাছেই হবিগঞ্জ। জরুরি দরকারে তাঁরা নদীপথে হবিগঞ্জে যান এবং তাঁদের ব্যবসা-বাণিজ্য সেখানেই বেশি। হবিগঞ্জে যেতে একটি সেতুর দাবি তাঁদের বহু দিনের ছিল।
উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হকের ভাষ্য, এলাকাবাসীর জীবনযাত্রা ও আর্থসামাজিক উন্নয়নে সেতুটি ব্যাপক ভূমিকা রাখবে।

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
৯ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
১৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে