
কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের চার দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের একটি খালে তার লাশ পাওয়া যায়।
নিহত শিশুর নাম আব্দুল্লাহ (৩)। সে একই গ্রামের মো. এনার মিয়ার একমাত্র সন্তান।
শিশুর মামা মো. শফিক ভূঁইয়া জানান, গত সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনে বল খেলার সময় আব্দুল্লাহ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে থানায় জানানো হয়। পরে অপহরণকারীরা শিশুর চাচা ও চাচির ফোন করে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৩২ হাজার টাকা দিলেও শিশুটিকে ফেরত পায়নি। এ বিষয়ে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ কোম্পানি কমান্ডার র্যাব-১৪, সিপিসি-২–তে লিখিত অভিযোগ করা হয়।
আজ শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির সামনের খালে অর্ধগলিত অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে