কিশোরগঞ্জের তাড়াইলে সুলতান মিয়া (৬৫) নামের এক পথচারী ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি পাশের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের করনশী গ্রামের বাসিন্দা। আজ শনিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাড়াইল-নান্দাইল সড়কের সহিলাটি মুক্তিযোদ্ধা সরকারি কলেজ সংলগ্ন সড়ক পারাপার হচ্ছিলেন সুলতান মিয়া। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সুলতান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় স্থানীয় জনগণ ইজিবাইকসহ চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমি কিশোরগঞ্জ সদরে অবস্থান করছি। তবে পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের সুলতান মিয়া (৬৫) নামের এক পথচারী ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে বিষয়টি শুনেছি। চালক ও ইজিবাইক পুলিশ হেফাজতে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সুলতান মিয়ার মরদেহ পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে