
সরকারের কথার স্টাইল ভালো না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, ‘আমরা সরকারকে সময় দিয়েছি। সরকার আমাদের সঙ্গে যে কথা বলেছে, সে কথার কিন্তু স্টাইল ভালো না।’
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী সোহেল এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সংস্কার যেটুকু প্রয়োজন, দ্রুত সেরে ফেলে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদেরই নিতে হবে।’
হাবিব-উন-নবী সোহেল আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান পুরো আন্দোলনের নেতৃত্ব দিলেন। এখন শুনি, অমুক মাস্টারমাইন্ড, তমুক মাস্টারমাইন্ড। পনেরো দিনের মুক্তিযোদ্ধারা এসে যদি পনেরো বছরের মুক্তিযোদ্ধাদের বলেন, “আপনারা কারা”, সেটা কি মানা যায়? ধৈর্যের বাঁধ যেন কেউ না ভাঙেন।’
‘বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে চিন্তাভাবনা করে বলবেন’ উল্লেখ করে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘বিএনপি কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে, বন্ধ করেনি। সব শক্তিকে মোকাবিলা করেই বিএনপি আজকের পর্যায়ে এসেছে। বিএনপি যদি বাংলাদেশে না থাকত, টাকা নিয়ে বাজারে যেতে পারতেন না। রুপি নিয়ে বাজার করতে হতো। মোদির আরও একটি অফিস থাকত ঢাকায়। বিএনপি আছে বলেই তারা পারেনি। ভবিষ্যতেও পারবে না ইনশা আল্লাহ। যে দেশই হোক, বাংলাদেশ তাদের ডাম্পিং গ্রাউন্ড বানাতে দেব না। আমাদের পতাকাকে কালিমাযুক্ত হতে দেব না। স্বাধীনতা আমরা রক্ষা করব।’
দুপুর ১২টার দিকে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ ওয়ারেছ আলী মামুন এবং বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ।
তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক সাঈদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কিশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া। সম্মেলন সঞ্চালনা করেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন লিটন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে