
দেশের সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের ভালোবাসা পেতে হলে তাদের অবহেলা না করে, মূল্যায়ন করতে হবে। ব্যক্তিস্বার্থে নয়, আমি সারা জীবন কাজ করেছি হাওর এলাকার উন্নয়নে।’
আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান, তাঁকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করার জন্য।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির তনয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার প্রমুখ।
এ ছাড়া রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
২ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১০ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৪ মিনিট আগে