
ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফাই আলী। গত ২৫ ও ২৬ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ইতালির প্রভাবশালী রাজনৈতিক দল পার্তিতো ডেমোক্রেটিকো (পিডি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন।
প্রতিদ্বন্দ্বিতায় তিনি স্বদেশী প্রার্থী মতিউর রহমানসহ মোট ১৭ জন প্রার্থীকে পরাজিত করেন।
আফাই আলী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের প্রবাসী আব্বাস আলীর ছেলে।
জানা যায়, ১৯৮৮ সালে উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমান তাঁর বাবা আব্বাস আলী। পরবর্তীতে তিনি ইতালির নাগরিকত্ব লাভ করেন এবং ২০০২ সালে পরিবারকে ইতালিতে নিয়ে যান। একই বছর আফাই আলী পরিবারের সঙ্গে ইতালিতে চলে যান এবং সেখানে লেখাপড়া শুরু করেন।
পড়াশোনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে যুক্ত থাকার মধ্য দিয়ে তিনি ইতালির মূলধারার রাজনীতিতে সক্রিয় হন। ২০১৭ সালে তিনি পার্তিতো ডেমোক্রেটিকো (পিডি) দলে যোগ দেন। পরে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে তাকে ভেনিস সিটি করপোরেশনের ‘মেস্ত্রে কার্পেনেদো’ এলাকার কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
পাঁচ বছরের মেয়াদ শেষে চলতি বছরের ২৫ ও ২৬ মে পুনরায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন।
আফাই আলী বর্তমানে স্ত্রী উম্মে খাদিজা ও দুই সন্তানসহ ভেনিসে বসবাস করছেন। তিনি ভেনিস বাংলা স্কুলের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।
বিজয়ের পর আফাই আলী বলেন, “বাংলাদেশি কমিউনিটির সমস্যা ও সম্ভাবনা এখন আমি সরাসরি মেয়রের কাছে তুলে ধরতে পারব। এতে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, “ইতালিতে বসবাসরতদের উচিত স্থানীয় সংস্কৃতি ও মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া। এতে নিজেদের পাশাপাশি বাংলাদেশেরও সম্মান বৃদ্ধি পাবে।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে