
কিশোরগঞ্জের মিঠামইনে বন্ধুদের নিয়ে খেলা করতে গিয়ে বর্ষার পানিতে ডুবে মোহাম্মদ ওসামা (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের পূর্ব ঢাকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ ওসামা পূর্ব ঢাকী গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, ওসামার বাড়ি-সংলগ্ন জায়গা বর্ষার পানিতে প্লাবিত হয়েছে। আজ বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে ওই পানিতে ডুবে যায় সে। দীর্ঘসময় ওসামাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনেরা ওসামাকে পানি থেকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রায় তিন মাস আগে ওসামার বাবা সোহেল মিয়া মারা যান।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে