
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওরে সেচ প্রকল্পের ড্রেনে মতি মিয়া (৬০) নামের একজনের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। মতি মিয়া জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া-শিয়ারা গ্রামের তুতি মিয়ার ছেলে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর চরের কান্দা সেচ ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষকেরা জমিতে কাজে যাওয়ার পথে হঠাৎ হাওরে সেচ দুর্গাপুর চরের কান্দা সেচ ড্রেনে রক্তাক্ত অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। মিঠামইন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জানা গেছে, মতি মিয়া সাত দিন ধরে মিঠামইন হিমজুরী নদীতে হাওর রক্ষা উন্নয়ন বাঁধ নির্মাণকাজে ব্যবহৃত ইয়াকুব মিয়ার এক্সকাভেটরের পাহারাদার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে এক্সকাভেটর পাহারা দিতে বাড়ি থেকে ঘটনাস্থলে আসেন। তারপর আর বাড়ি ফেরেননি।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে