
গড় আয়ু বৃদ্ধি পেলেও অসুস্থতা বাংলাদেশের প্রবীণদের অন্যতম সংকট। অর্থনৈতিক সীমাবদ্ধতা, শারীরিক অক্ষমতা, পারিবারিক যত্ন ও পরিচর্যার অভাব এবং প্রবীণমুখী স্বাস্থ্যসেবার অপ্রতুলতা প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের সম্ভাবনাকে সংকুচিত করছে।
অন্যদিকে নগরায়ণ, আধুনিক জীবনধারা এবং অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কারণে পারিবারিক কাঠামোতে পরিবর্তন এসেছে, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। ফলে বাংলাদেশের প্রবীণেরা ঐতিহ্যগত সম্মান ও শ্রদ্ধার কেন্দ্র থেকে ক্রমেই সরে পড়ছেন।
পরিবার থেকে শুরু করে সমাজের বিবিধ ক্ষেত্রে এই ক্রমবর্ধমান জনগোষ্ঠীর বঞ্চনা আগামী দিনের বাংলাদেশে একটি জাতীয় সমস্যায় পরিণত হতে পারে। এসব সমস্যা নিরসনের মাধ্যমে পরিবার ও সমাজে প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
কিশোরগঞ্জে ‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয়’ বিষয়ে অনুষ্ঠিত এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। বুধবার (৬ মে) জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) আয়েশা আক্তার। এতে প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিজাবে রহমত।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে সিভিল সার্জন অভিজিৎ শর্মা, প্রবীণহিতৈষী সংঘ কিশোরগঞ্জ জেলা সভাপতি ড. আতিকুল সারোয়ার, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আল আমিন ভূঞা, গুরুদয়াল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লুৎফুন নাহার, সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার, পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল্লাহ প্রমুখ আলোচনায় অংশ নেন।
আলোচকেরা প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোতে হেল্প ডেস্ক চালু করা, হেলথ কার্ড চালু করা, ডিজিটাল স্বাস্থ্যসেবা বাস্তবায়নে বিশেষ অ্যাপস তৈরি করা এবং সিনিয়র সিটিজেন ইউনিট স্থাপন করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
এ ছাড়া পরিবারে মূল্যবোধের চর্চা বাড়ানো, প্রবীণদের আইনি ও নীতিগত সহায়তা, প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা, প্রবীণদের অবদানের স্বীকৃতি, প্রবীণবান্ধব অবকাঠামো গঠনসহ একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের মাধ্যমে প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে