
শিশুসন্তানকে নিয়ে স্ত্রীকে খুঁজতে বেরিয়েছিলেন সোহেল মিয়া (৩০)। কিন্তু লোকজন ছেলেধরা ভেবে তাঁকে বেদম পিটিয়েছে। পরে পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা ৩টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে রামদী ইউনিয়নের তাতারকান্দা নামক স্থানে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহেল মিয়া কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া সওদাগরপাড়ার জজ মিয়ার ছেলে। তিনি তিন বছরের সন্তান লাইসাকে নিয়ে অটোরিকশা যোগে আগরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় শিশুটি কান্না করছিল, তা দেখে স্থানীয় লোকজন ছেলেধরা বলে সন্দেহ করে। তারা অটোরিকশার গতিরোধ করে তাঁকে বেদম মারধর করে। এ সময় অটোরিকশায় থাকা অপর এক যাত্রীকেও ছেলেধরা বলে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
সোহেল জানান, প্রায় ১০ বছর আগে তিনি তাঁর প্রতিবেশী লালন মিয়ার মেয়ে সাবিনা আক্তারকে বিয়ে করেন। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে। কয়েক দিন ধরে স্ত্রী নিখোঁজ। শিশুকে সঙ্গে নিয়ে স্ত্রীকে খুঁজতে বের হয়েছিলেন তিনি।
এ বিষয়ে কুলিয়ারচর থানার উপপরিদর্শক মনজুরুল ইসলাম বলেন, উদ্ধারের পর সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোহেলের স্ত্রী কোলের সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। ভৈরবে তাঁর এক আত্মীয়ের বাসায় স্ত্রীর খোঁজে গিয়েছিলেন সোহেল। সেখানে ক’দিন ছিলেন। রোববার বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সোহেল ও তাঁর মেয়ে লাইসাকে রাত ৯টার দিকে জিডিমূলে তাঁর মা, বাবা ও ভাই-বোনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। লোকজন ভুল বুঝে তাঁকে মারধর করেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে