কিশোরগঞ্জ

১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ। পরে ঘটনা ধামাচাপা দিতে শ্বাসরোধে তিন তিনটি হত্যাকাণ্ড। ঘটনাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামের। ২০২৩ সালের ঘটনা এটি। এ ঘটনার মামলায় পুলিশ অভিযোগপত্রও দিয়েছে। তবে আসামি চার মাস আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরেছেন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে নিহতদের পরিবার।
মামলা সূত্রে জানা যায়, সৌদিপ্রবাসী মঞ্জিল মিয়ার বাড়িতে তাঁর স্ত্রী তাছলিমা আক্তার (৩৫), দুই মেয়ে মোহনা আক্তার (১১) ও বন্যা আক্তারকে (৭) নিয়ে থাকতেন। ২০২৩ সালের ১৪ নভেম্বর সকালে তিনজনেরই লাশ পাওয়া যায় দুটি বিছানায়। খবর পেয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
মামলাটির মূল তদন্তকারী কর্মকর্তা ছিলেন হোসেনপুর থানার তৎকালীন ওসি আসাদুজ্জামান টিটু। তিনি জানান, আসামি জাহাঙ্গীর আলমের হাতে অনেকগুলো নখের আঁচড় পাওয়া যায়। সিআইডির সহযোগিতায় নিহত তিনজনের নখের নমুনা ফরেনসিক বিভাগে পাঠানো হয়। একই সঙ্গে জাহাঙ্গীরের আঁচড়ের নমুনা আলামত সংগ্রহ করা হয়। পরে মিলিয়ে দেখা যায়, নিহত তিনজনের নখের মধ্যে জাহাঙ্গীরের ডিএনএ নমুনা পাওয়া গেছে। এতে নিশ্চিত হওয়া যায়, জাহাঙ্গীরই ওই তিন হত্যায় জড়িত। এরপর জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার বাদী কবিরুল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, ‘আমার বোন এবং ভাগনিকে হত্যাকারী জাহাঙ্গীর হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। প্রায়ই জাহাঙ্গীর আমার সামনে এসে ঘোরাঘুরি করে। আমি তখন ভয় পেয়ে চলে যাই। যদি কোনো ক্ষতি করে ফেলে আমার! আমাকে প্রায়ই হুমকি দেয় এবং লোকজন ধরে বিভিন্ন প্রলোভন দেখায়। আমি আমার বোন এবং ভাগনির সঙ্গে যা ঘটেছে, তার বিচার চাই।’
আরও খবর পড়ুন:

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে