
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরই মধ্যে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই অবস্থায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য কারা হতে পারেন, মন্ত্রিসভার পরিসর কত বড় হতে পারে, তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। কিশোরগঞ্জে গুঞ্জন ছড়িয়েছে, এই জেলা থেকে নতুন সরকারে দুজন মন্ত্রী থাকতে পারেন।
কিশোরগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির হেভিওয়েট প্রার্থী তিনজন। তাঁরা হলেন ড. এম ওসমান ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান এবং মো. শরীফুল আলম।
তাঁদের মধ্যে ড. এম ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন। আর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত হয়েছেন।
বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ড. এম ওসমান ফারুক মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে পারেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। অ্যাডভোকেট ফজলুর রহমান এবং শরীফুল আলম মন্ত্রিসভায় থাকতে পারেন বলেও গুঞ্জন তৈরি হয়েছে।
এই দুজনের সম্ভাব্য মন্ত্রণালয় কী হতে পারে, সেটা নিয়েও দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে। তাঁরা বলছেন, ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আর শরীফুল আলমকে দেওয়া হতে পারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
দলের দায়িত্বশীল একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিতর্কিত কাউকে মন্ত্রিসভায় রাখতে চান না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তিনি প্রত্যেকের অতীত দেখে সিদ্ধান্ত নেবেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে