
বাঁচব না হয় মরব, কোনো রাজাকার-আলবদরের বাচ্চা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে মুছতে পারবে না—এমন মন্তব্য করেছেন পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।
গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন বাজার শেডে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, ‘যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না। যখন দেখছি মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দিবে। যখন দেখছি ৩০ লাখ মানুষের রক্ত এ দেশে বৃথা যাবে। যখন দেখছি দুই লাখ মা-বোনের ইজ্জতের মূল্য থাকবে না।
‘তখন আমি মনে করেছি, না আমি ছাড়ব না। আমি তাদের ছাড়ব না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। সেই কথা বলতে বলতে এমন এক জায়গায় পৌঁছলাম, যখন আমার সঙ্গে যুক্তিতে পারে না তখন ওরা বলা শুরু করল, আরে ও তো পাগল, ও তো ফজু পাগলা। আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়।’
অ্যাডভোকেট ফজলুর বলেন, ‘আমি আপনাদের সামনে সারা জাতিকে শপথ করাতে চাই—আমি কোনো দিন মুক্তিযুদ্ধের বাইরে কোনো কাজ করব না, মুক্তিযুদ্ধের বাইরে যাব না। মুক্তিযুদ্ধ এ দেশ থেকে যাবে না।
‘এই যে স্টেজে বসে আছেন মুক্তিযোদ্ধারা, তাঁদের সাক্ষী রেখে বলছি, তাঁদের আমি স্যালুট দিয়ে বলছি, হে মুক্তিযোদ্ধারা, আমি তোমাদের ভাই। তোমরা আমার সঙ্গে আছ, তোমরা আমাকে আনছ, কথা দিয়ে গেলাম—জীবন অথবা মৃত্যু, কোনো রাজাকার-আলবদরের বাচ্চা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে বিনাশ করতে পারবে না।’
ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মানুষের উদ্দেশে ফজলুর রহমান বলেন, ‘জীবনে-মরণে কোনো দিন আমি আপনাদের ছেড়ে যাব না। মৃত্যুর পর আমার লাশটা হাওরে আসবে, আপনাদের এলাকায় আসবে। আমি মরার পরে আপনাদের সিদ্ধান্তে এই এলাকাতে আমি কবরে ঘুমাব। আমি আপনাদের ছেড়ে যাব না।’
পদ স্থগিত হওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘দল আমাকে তিন মাসের শাস্তি দিয়েছে, এটা আমি মানি। কিন্তু আমি কোনো অপরাধী মানুষ না। আগামী নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচনে আমি আমার দলের মার্কা চাই—ধানের শিষ চাই।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আশরাফ ভূঁইয়া, ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ছেলে ব্যারিস্টার অভীক রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মোতালিব, বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা কুটিল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মো. খালেক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সুনিল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালেক প্রমুখ।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে বিকেলে সভা শুরুর আগ থেকে বিএনপি নেতা-কর্মী, সাধারণ মানুষ নদী ও সড়কপথে মিছিল নিয়ে মিঠামইন সদরে আসেন। এসব মিছিলে ফজলুর রহমানের পক্ষে স্লোগান দেওয়া হয়। এ সময় তিনি হাজার হাজার জনতার ভালোবাসায় সিক্ত হন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে