
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দুটি জালের দোকানে অভিযান চালিয়ে ১ লাখ মিটারের অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না জাল জব্দ করা হয়েছে। এই সময় দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে বাজিতপুর হিলচিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু মো. আশরাফ উদ্দৌলা বুলবুল ও বাজিতপুর থানা-পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেন ইউএনও শামীম হুসাইন। তিনি বলেন, ‘১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ওই এলাকার মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত আছে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, বাজিতপুর হিলচিয়া ইউনিয়নের দুটি জালের দোকানে অভিযান চালিয়ে ৫০০টি নতুন অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এই সময় অবৈধ কারেন্ট জাল বিক্রেতা পবিত্র দাসকে পাঁচ হাজার ও আনোয়ার হোসেনকে পাঁচ হাজার জরিমানা করা হয়।
আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে হিলচিয়া বাজারে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৯ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২৩ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে