
নরসিংদীতে গতকাল শুক্রবার হওয়া ভূমিকম্পে নিহত বাবা-ছেলের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁদের জানাজা হয়। পরে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
জানা গেছে, ভূমিকম্পের সময় ঘর থেকে বের হতে গিয়ে পাশের নির্মাণাধীণ বাড়ির ছয়তলা থেকে ইট-সুরকি মাথায় পড়ে নিহত হন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিস সহকারী দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তাঁর ছেলে ওমর আলী। আহত অবস্থায় এখনো হাসপাতালে রয়েছে দেলোয়ার হোসেনের মেয়ে উষা (১৭) ও তবুফা (১৪)। তাঁদের বাড়ি পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামে।
মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছার পর আত্মীয়স্বজন, প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁরা দেলোয়ারের বাড়িতে ভিড় করেন। পরে শনিবার ভোরে বাবা-ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।
দেলোয়ার হোসেনের ছেলে ওমর আলী নরসিংদীর স্থানীয় মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। উষা ও তবুফা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। উষা এবার এসএসসি পাস করেছে। তবুফা নবম শ্রেণিতে পড়ে। ঘটনার সময় উজ্জ্বলের স্ত্রী গ্রামের বাড়িতে ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উজ্জ্বল ১০ বছর ধরে নরসিংদীতে চাকরি করছিলেন। স্ত্রী-সন্তান থাকত গ্রামের বাড়িতে। বছর চারেক আগে তাঁদের নরসিংদীতে নিয়ে যান। স্ত্রী ও সন্তানদের নিয়ে ভালোই ছিলেন দেলোয়ার।
চাচাতো ভাই এনামুল হক বলেন, দেলোয়ার তাঁর তিন ছেলে-মেয়েকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় পাশের নির্মাণাধীন ছয়তলা থেকে ইট-সুরকি মাথায় পড়ে আহত হন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বাবা ও ছেলে ওমরকে দুপুরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরই চিকিৎসকেরা জানিয়ে দেন, ১০ বছরের ওমর আর বেঁচে নেই। দেলোয়ারকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গতকাল রাত সাড়ে ৭টার দিকে মৃত্যু হয় তাঁরও। দেলোয়ারের দুই মেয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে