
কিশোরগঞ্জে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
কর্মশালায় প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ রবিউল আলম ও বিভাগীয় কর্মকর্তা ড. মো. রওশন আলী। কর্মশালার র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার ফিল্ড ইনভেস্টিগেটর মিজানুর রহমান।
কর্মশালায় কিশোরগঞ্জের বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি ব্যবসায়ী, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের আয়তনের মধ্যে শতকরা ১৭ দশমিক ৪ ভাগ বন আচ্ছাদিত। আবার এই ১৭ দশমিক ৪ শতাংশ বনভূমির মধ্যে শতকরা প্রায় ৫ ভাগ পাহাড়ি বন এবং শতকরা প্রায় ২ ভাগ গ্রামীণ বন রয়েছে। পাহাড়ি এলাকার জনসাধারণ তাঁদের জীবন ধারণের জন্য বনজ সম্পদের ওপর নির্ভরশীল। বনজ বৃক্ষ উজাড় করে তাঁরা জুমচাষ করছেন। ফলে পাহাড় ধ্বংসে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এ সীমিত বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ করা সম্ভব। ইনস্টিটিউটের পক্ষ থেকে বন ব্যবস্থাপনা বিষয়ের ওপর উদ্ভাবিত ১১০টি প্রযুক্তির মধ্যে ৪০টি ইতিমধ্যে মাঠ পর্যায়ে রয়েছে। এসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সারা দেশে স্টেকহোল্ডারদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে কেউ চাইলে ইনস্টিটিউটের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সহায়তা।
কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ইনস্টিটিউট উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে