কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে বশির উদ্দিন (২০) নামে এক তরুণকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বশির উদ্দিন উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের বাসিন্দা।
জানা গেছে, উপজেলার ঝিড়ারপাড় গ্রামের ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে যাওয়া–আসার সময় পথে উত্ত্যক্ত করে আসছিল বশির উদ্দিন। এ বিষয়ে ভুক্তভোগীর মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেন। আজ মঙ্গলবার উভয় পক্ষকে ইউএনও কার্যালয়ে ডেকে তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত বশির উদ্দিনকে নয় মাসের কারাদণ্ড দেন।

চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
৩ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
৬ মিনিট আগে
শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
১৯ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে