
চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তাকে মারধরের অপরাধে আজাদ মণ্ডল (৪৪) নামের এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আজাদ মণ্ডল জীবননগর উপজেলার পাথিলা গ্রামের মহর আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৪ নভেম্বর জীবননগর উপজেলার পাথিলা বীজ উৎপাদন খামারের দায়িত্ব পালন করছিলেন বিএডিসির উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
কয়েকজন দৈনিক শ্রমিককে খামারের জায়গা অবৈধভাবে দখল করা, খড়-গোবর ও কাঠ সরানোর জন্য বললে আজাদ মণ্ডল ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করেন মিজানুর রহমানকে।
পরে স্থানীয় বাসিন্দারা মিজানুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পাথিলা খামারের উপপরিচালক কামাল উদ্দীন মোল্লা ২০২২ সালের ১৪ নভেম্বর জীবননগর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঝিনাইদহর উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ২০২৪ সালের ২ এপ্রিল একজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ পারভেজ বলেন, আদালত মো. আজাদ মণ্ডলকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ৩৩৩ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ে বলা হয়েছে, অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া দণ্ডিত ব্যক্তির কাছ থেকে আদায় করা অর্থ ভিকটিম মো. মিজানুর রহমানের চিকিৎসার ব্যয় বাবদ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে