
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলে দাবি করেন খুলনা-যশোর অঞ্চলের শ্রমিকনেতারা।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বিজেএমসির আওতাধীন ২৬টি জুট মিল চালুর দাবি জানিয়ে খুলনা নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেটে তাঁরা এ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, লোকসানের অজুহাত দেখিয়ে ২০২০ সালের ১ জুলাই খুলনা, চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের সব পাটকল বন্ধ করে দেওয়া হয়। তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, ৬ মাসের মধ্যে এ মিলগুলো আবারও উৎপাদনে ফিরিয়ে আনা হবে। কিন্তু চার বছরের বেশি সময় পার হলেও বন্ধ মিলগুলো চালু করা হয়নি।
নেতারা বলেন, শ্রমিকদের ছাঁটাই করা হলেও তাঁদের ন্যায্য হিসাব সঠিকভাবে পরিশোধ করা হয়নি। মিল কর্তৃপক্ষের কাছে এখনো শ্রমিকদের পাওনা রয়েছে। কাজ হারিয়ে শ্রমিকেরা আজ পথে পথে ঘুরছেন, পরিবার-পরিজন নিয়ে অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন। খুলনা-যশোর অঞ্চলের শ্রমিকনেতারা অবিলম্বে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন বন্ধ করা ২৬টি পাটকল আবার চালুর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন পাটশ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় খুলনা-যশোর অঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. সমশের আলম। প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বিশ্বাস, পাটশ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ দীন মোহাম্মদ, খুলনা মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, খুলনা মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, খুলনা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মনির চৌধুরী সোহেল ও খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে