সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষকের পিটুনিতে আহত এক স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ছাত্রীর বাবা জানান, শ্রেণিকক্ষের ফ্যান ছাড়ার অভিযোগে শিক্ষক নাজমুল হোসেনের পিটুনিতে আহত হয় তাঁর মেয়ে। শিক্ষকের এলোপাতাড়ি মারপিটের সময় পাঠদানকক্ষের জানালার গ্রিলের সঙ্গে মাথায় ধাক্কা লাগলে মাশকুরা জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে অন্য শিক্ষকেরা স্থানীয় ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করে।
মাশকুরার সহপাঠীরা জানায়, পাঠদান চলাকালে শ্রেণিকক্ষের ফ্যান বন্ধ ছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থীর অনুরোধে মাশকুরা ফ্যানের সুইচ ‘অন’ করলে শ্রেণিশিক্ষক নাজমুল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। শুরুতে স্টিলের স্কেল দিয়ে হাতে পিটুনি দিলেও একপর্যায়ে তিনি হাত দিয়ে মারধর শুরু করেন। পরে মাশকুরা শ্রেণিকক্ষের জানালার গ্রিলের সঙ্গে মাথায় ধাক্কা লাগলে জ্ঞান হারিয়ে ফেলে।
অভিযুক্ত শিক্ষক নাজমুল হোসেন জানান, শাসনের জন্য তিনি মারতে উদ্যত হয়েছিলেন। তবে মাশকুরা ভয়ে মাথা সরিয়ে নেওয়ার কারণে গ্রিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম হোসেন বলেন, বিষয়টি নিয়ে ছাত্রীর বাবার সঙ্গে শিক্ষকদের একটা সমঝোতা হয়েছে।
শ্যামনগর থানার ওসি হুমায়ূন কবির জানান, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ এ বিষয়ে থানায় অভিযোগ দেয়নি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে