
খুলনা মহানগরীর খালিশপুরস্থ (১২ নম্বর ওয়ার্ডের) হাউসিং এস্টেটের ১৬৪ নম্বর সড়ক ও সড়কসংলগ্ন ড্রেনের জমির ওপর অবৈধভাবে নির্মিত ভবন ও স্থাপনাসমূহের অংশবিশেষ অপসারণ করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে আজ বুধবার দিনব্যাপী এই অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন জানান, ইতিপূর্বে কেসিসির পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপনাসমূহ অপসারণের জন্য বলা হলেও অধিকাংশ মালিক অবৈধ অংশ নিজ উদ্যোগে অপসারণ করেন। কিন্তু যে মালিকেরা নিজ উদ্যোগে অপসারণ করেননি, আজ কেসিসির উদ্যোগে তাঁদের স্থাপনাসমূহের অবৈধ অংশ অপসারণ করা হয়।
এ ছাড়া অপসারণ কার্যক্রম পরিচালনাকালে হাউসিং এস্টেটের ১৮ নম্বর সড়কের ফুটপাতের ওপর ফ্রিজসহ অন্যান্য মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম ও ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজারের স্বত্বাধিকারী ইমরান খানকে এক হাজার টাকা করে জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
কেসিসি ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে