
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার মেশিনের মালিক শেখ ফরিদ ভুট্টুকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
গতকাল রোববার বিকেলে মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযানে চৌদ্দগ্রাম থানার এসআই নূর উদ্দিন উপস্থিত ছিলেন।
আল-আমিন সরকার জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০' অনুযায়ী ড্রেজারের মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে গর্ত করে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারাই পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নেওয়া হবে বলের জানান তিনি।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টার পর দুই শিশুসন্তানসহ ৯ জন ব্যক্তি দুই দিন ধরে শূন্যরেখার কাছে মানবেতর অবস্থায় রয়েছেন। বিজিবি তাঁদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি আর বিএসএফও ফিরিয়ে নেয়নি। ফলে নারী-শিশুসহ এসব মানুষ অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
৩ মিনিট আগে
রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৩৯ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
৪৪ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে