
রাজবাড়ীর কালুখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি হার্ডওয়ারসহ মোট তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ মঙ্গলবার ভোরে কালুখালী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিশ্বাস এন্টারপ্রাইজ, ঢাকা হার্ডওয়ার ও একটি ধানের গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের।
আগুনে পুড়ে যাওয়া ঢাকা হার্ডওয়ারের মালিক সোহেল সরদার বলেন, ‘ভোরে দোকানে আগুন লাগার খবর পাই। পরে দোকানে এসে দেখি সব মালামাল পুড়ে গেছে। এতে আমার দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’
বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক খোরশেদ মাহমুদ বলেন, ‘ভোর ৪টা থেকে ৫টার মধ্যে আগুন লাগে। খবর পেয়ে দোকানে এসে দেখি আমার দোকানসহ কয়েকটি দোকানে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। দোকানে থাকা সবকিছু পুড়ে গেছে। এখন কী করবে বুঝতেছি না।’
কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান বলেন, ‘ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ২ কোটি টাকার মালামাল উদ্ধার করা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে