
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম বলেছেন, ‘নির্বাচনের জন্য সাধারণ মানুষ উদগ্রীব হয়ে রয়েছেন। নির্বাচন নিয়ে তাঁরা উজ্জীবিত। কাজেই সবার সহযোগিতায় আমরা যেন একটি সুষ্ঠু-সফল নির্বাচন করতে পারি।’ তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক আছে। এবার সব বিতর্কের ঊর্ধ্বে থেকে আমরা যথাযথ দায়িত্ব পালন করব। এবার স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে বিগত দিনের কলঙ্কমুক্ত করা হবে।’
আজ শনিবার দুপুরে খুলনা পুলিশ লাইনে এক ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, ‘বর্তমান সরকার চাচ্ছে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। ফলে এবারের নির্বাচনে পুলিশের দায়িত্ব ও কর্তব্য অনেক। এ কারণে আমরা ট্রেনিং নিয়ে প্রশিক্ষিত হচ্ছি। এবার নিজ উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে বিগত দিনের সবকিছু ঝেড়ে ফেলে একটি সুশৃঙ্খল নির্বাচন করা হবে। তবে এর মধ্যে যেসব পুলিশ সদস্য এখনো সংশোধন হতে পারেননি বা পারবেন না, নির্বাচনে তাঁদের মূল নেতৃত্বে দায়িত্ব দেওয়া হবে না। বিতর্কিতদের চিহ্নিত করতে রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে দায়িত্ব বণ্টনের সময় বিষয়টি দেখা হবে।’
বাহারুল আলম বলেন, ‘পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্ত খুব বেশি অগ্রগতি হয়নি। তবে পুলিশের বিরুদ্ধে হওয়া ১৯টি হত্যা ও ৩৭টি অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ৩০-৩১ জনকে এখনো আমরা গ্রেপ্তার করতে পারিনি।’
মিথ্যা মামলা করা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর কাউকে মিথ্যা মামলায় জড়ানো হলে তাদেরকে ১৭৩ অধ্যাদেশের মাধ্যমে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা থেকে আদালতে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ডিএমপিকে দুই সহস্রাধিক ব্যক্তিকে মামলায় হয়রানি না করার জন্য বলা হয়েছে।’
ব্রিফিংয়ে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে