খুলনা নগরের লবণচরা থানাধীন পুটিমারী বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে যুবদলের দুই সদস্যকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা আনুমানিক ১টা ৪০ মিনিটে পুটিমারী বাজার-সংলগ্ন বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকটি থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করেন। পূর্বশত্রুতার জেরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন পারভেজ। এতে মাসুম বিল্লাহর বাঁ পায়ে ও জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে। গুলির ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে লবণচরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। গুলিবিদ্ধ মাসুম পুটিমারী বাজার কমিটির সভাপতি ও বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সদস্য বলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছেন তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে