বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (এইচবিএফসি) বরিশাল অফিসের ডিজিএম এম এম জামিল আহম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে খুলনায় দুদকের সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় তার বিরুদ্ধে ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এস এম জামিল আহম্মদ খুলনা মহানগরীর শেরে বাংলা রোডের নির্জন আবাসিক এলাকার মৃত আকমান উদ্দিন মিনারের ছেলে। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া গ্রামে।
দুদকের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘জামিল আহম্মদের বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এরপরও বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে তিনি মুক্তিযোদ্ধা সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউস বিল্ডিং করপোরেশনে (এইচবিএফসি) চাকরি পান।
তিনি ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন: যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে