খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। দ্বিতীয় মেয়াদে নগরভবনে বসতে যাচ্ছেন তিনি। তবে আওয়ামী লীগের এই নেতা নৌকা প্রতীকে গতবারের চেয়ে ২২ হাজার ৭৭ ভোট কম পেয়েছেন।
২০১৮ সালের নির্বাচনে খুলনা সিটি করপোরেশনের মোট ভোটার ছিল ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। মোট ভোট পড়েছিল ৫৭ শতাংশ। সেসময় নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার খালেক পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট ও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।
ওই নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক ১৪ হাজার ৩৬৩ ভোট পান। জাতীয় পার্টির এসএম মুশফিকুর রহমান পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট।
তবে এবার ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী বদলেছেন। যুক্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি ও জামায়াত নির্বাচনে অংশ নেয়নি।
এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
খুলনায় এবার ভোট পড়েছে ৪৮ দশমিক ১৭ শতাংশ। জাকের পার্টির গোলাপফুল প্রতীকে এসএম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকে এসএম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
তবে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী এবারের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে