পাঁচ মাস ১০ দিনের মাথায় অবশেষে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে। আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ দিনভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে কুয়েটের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সন্ধ্যায় এমনটি জানিয়েছেন।
জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) নিয়োগ পেয়ে পরদিন শুক্রবার যোগ দিয়ে কাজ শুরু করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
গত শুক্রবার বিকেলে তিনি কুয়েটে এসে সবকিছু ঘুরে দেখে সন্ধ্যায় দায়িত্ব নিয়ে মূলত গতকাল শনিবার থেকে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। তবে অফিশিয়াল কার্যক্রম শুরু করেন আজ থেকে।
জানতে চাইলে কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান জানান, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় মিটিং করেছেন নবনিযুক্ত ভিসি।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, হল কমিটি, শিক্ষক সমিতি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন তিনি।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, দফায় দফায় মিটিং শেষে সবার সঙ্গেই নবনিযুক্ত ভিসির ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, মঙ্গলবার থেকে কুয়েটের ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রয়ারি থেকে কুয়েটে অচলাবস্থা চলছে। ওই দিন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে অনেক
শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করলে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়।
এরপর রমজান ও ঈদের ছুটিসহ সব মিলিয়ে লম্বা ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে তাঁদের দাবির মুখে কুয়েটের তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১ মে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ দেওয়া হলেও তিনিও ২২ মে পদত্যাগ করেন। এর আগে ৪ মে থেকে শিক্ষকেরা আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের দ্বারা কিছু শিক্ষক লাঞ্ছনার অভিযোগ এনে। এভাবে দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর মেয়াদে নিয়োগ পেয়ে পরদিন ছুটির দিনেই তিনি দায়িত্বভার নেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৭ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে