বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৬ জনকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কাকারবিল এলাকার আকাশ মোল্লা, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. কবিরুল ইসলাম, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালির মিজানুর রহমান, রঘুনাথপুর গ্রামের মো. জহিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের মো. মাকসুদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মো. মোরশেদ আলম, সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের মো. সাইফুল ইসলাম ও বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের তরিকুল ইসলাম।
এদের মধ্যে আকাশ, কবিরুল ও মিজানুরকে ৮ বছর, জহিরুল, মাকসুদুর ও মোর্শেদকে ৫ বছর এবং সাইফুল ও তরিকুলকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এঁদের মধ্যে সাইফুল ও তরিকুল ছাড়া অন্য সবাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মামলায় জানা গেছে, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে সরকার বিরোধী নাশকতা সৃষ্টি ও হত্যার উদ্দেশ্যে জেলার কচুয়া উপজেলার খলিশাখালী এলাকার সাফায়েত শেখের বাগানে পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান নেয় জেএমবির সদস্যরা। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে চারজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ পিস্তল, চারটি হাত বোমা, শটগানের গুলি, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিস্ক ও সংগঠনটির জিহাদি বই জব্দ করে। পুলিশ তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১১ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবী মো. শহিদুজ্জামান বলেন, সরকার বিরোধী নাশকতা সৃষ্টি ও হত্যার উদ্দেশ্যে একত্রিত হওয়ার মামলায় সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এদের মধ্যে ৬ জনকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে