
সন্ত্রাস ও ছাত্ররাজনীতিকে না বলে শপথ নিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশনের শেষদিনে দুই শতাধিক শিক্ষার্থীকে শপথবাক্য পাঠ করান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। শপথে বিশ্ববিদ্যালয়কে মাদক ও র্যাগিংমুক্ত রাখার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
এর আগে চার দিনে আরও আট শতাধিক নবীন শিক্ষার্থীকে শপথ পড়ানো হয়। উক্ত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুনভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুক বিতরণ করা হয়।
নবীন শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের শেষদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো ছাত্ররাজনীতিমুক্ত, সেশনজটবিহীন ও একাডেমিকভাবে শৃঙ্খলিত পরিবেশ। এখানকার একাডেমিক ক্যালেন্ডার নির্ধারিত সময়েই শিক্ষাক্রম শেষ করতে সহায়তা করে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি আকর্ষণ।
তিনি আরও বলেন, ‘শিক্ষা ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের বহুমাত্রিকভাবে গড়ে তুলতে সক্ষম হয়।’ তিনি শিক্ষাজীবনের অর্জনগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।
ওরিয়েন্টেশনের শেষদিনে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে