
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় দিনব্যাপী পথনাটক ও পটগান প্রদর্শনী হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মানব পাচার একটি ঘৃণ্য অপরাধ। মানব পাচার প্রতিরোধে সরকারের সার্বিক অগ্রাধিকার রয়েছে। কোথাও যদি মানব পাচারের ঘটনা ঘটে বা কেউ যদি ধারণা করতে পারেন, তিনি প্রতারিত হয়ে পাচারের শিকার হতে যাচ্ছেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসন তাৎক্ষণিকভাবে সার্বিক সহযোগিতা দেবে।’
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ সাইফুল ইসলাম
বলেন, পাচারবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। এ সময় পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দিনব্যাপী এই পটগান ও পথনাটক প্রদর্শনীর উদ্যোগকে স্বাগত জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোতাহার হোসেন, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উইনরক ইন্টারন্যাশনালের কমিউনিকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মাসনুন হক প্রমুখ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে